ভূমির সহজপাঠ
জমিজমা সংক্রান্ত সমস্যাগুলো নিজেই সমাধান করতে এবং অন্যকে এ বিষয়ে সহযোগিতা করতে বইটি সংগ্রহ করুন।
প্রকাশক: ল্যান্ড ল’ প্রকাশনী
দ্বিতীয় মূদ্রণ: সেপ্টম্বর-২০২৫
বইটি পড়লে আপনার ভূমি বিষয়ক জ্ঞান হবে অনেক সমৃদ্ধশালী।
তাই স্টক শেষ হওয়ার আগে আজই অর্ডার করুন।
জমিজমা সংক্রান্ত সকল সমস্যার সমাধান এক বইয়ে
- সহজ ভাষায় ভূমির জটিল সমস্যা সমাধানের পরামর্শমূলক ব্যাখ্যা;
- দলিল পরিচিতি, রেজিষ্ট্রেশন প্রক্রিয়া, ই-নামজারি ও ভূমি উন্নয়ন কর পরিশোধের ধাপে ধাপে নির্দেশনা;
- বাস্তব উদাহরণ ও মাঠপর্যায়ের অভিজ্ঞতার আলোকে সহজবোধ্যভাবে বইটি সাজানো হয়েছে;
- জমি কেনা-বেচা, উত্তরাধিকার, দখল, যৌথ সম্পত্তি বন্ঠন, সীমানা বিরোধ মীমাংসা- সকল বিষয়ে কার্যকর পরামর্শ;
- একজন সার্ভেয়ার কিংবা আইনজীবীর পরামর্শের পরিপূরক হিসেবে কাজ করবে এই বই;
- বইটিতে লেখক তাঁর মাঠ পর্যায়ে কাজের কয়েকটি বাস্তব ঘটনা ও প্রমাণিত সমাধানের আলোকে যে অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন তা থেকে একজন পাঠক বুঝতে পারবেন কোন সমস্যাটি কিভাবে সমাধান করা সম্ভব;
- আইনি জটিলতা এড়াতে ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে এই বই একটি নির্ভরযোগ্য হাতিয়ার হিসেবে কাজ করবে।
বইটির অফার মূল্য: ৳৩৫০ টাকা
অফার চলাকালীন সারাদেশে ফ্রি ডেলিভারি
- হার্ড কভার (বোর্ড বাধাই)
- সহজ ভাষায় রচিত
- ভাষা: বাংলা
কাদের জন্য এই বই?
- সচেতন ভূমি মালিক যারা নিজের ভূমি সমস্যা নিজেই সমাধান করতে চান।
- প্রবাসী বাংলাদেশী যারা দেশে জমি কিনতে চান।
- শিক্ষার্থী, সার্ভেয়ার-আমিন ও শিক্ষানবিশ আইনজীবী সহ ভূমির মাঠ পর্যায়ের কর্মচারীগণ এবং
- ভূমি অফিসে যেতে হয় এমন যেকেউ।
আব্দুর রশিদ
ডিজিটাল সার্ভে এক্সপার্ট
“ভূমির সহজপাঠ” বইটির লেখক- আব্দুর রশিদ, একজন সনদপ্রাপ্ত সার্ভেয়ার (ডিজিটাল সার্ভে এক্সপার্ট)। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) সহ সরকারি বিভিন্ন দপ্তরের উন্নয়ন প্রকল্পে সার্ভেয়ার হিসেবে কাজ করেছেন। দীর্ঘ ৬বছর থেকে এখনো এই পেশায় নিয়োজিত আছেন। জমিজমার জটিল সমস্যার সমাধানেও তিনি বিশেষজ্ঞ।
05
Business goes online
+75%
Avg. Performance Growth
8
Awards & achievements
বইটির কিছু অংশ পড়ে দেখুন














ফ্রি ডেলিভারি অফার চলবে আর মাত্র...
Days
Hours
Minutes
Seconds
বইটি সম্পর্কে সম্মানিত পাঠকবৃন্দের অভিমত
ভূমির কারণে কত পরিবার ভাঙ্গে, কত সম্পর্ক নষ্ট হয় আর কত মানুষ প্রতারণার শিকার হয়। এমন বাস্তবতায় সার্ভেয়ার আব্দুর রশিদ রচিত ভূমির সহজপাঠ একটি আশার প্রদীপ। ভূমির জটিল পথকে তিনি এমন সহজবোধ্য ভাবে তুলে ধরেছেন, পাঠক যেন নিজের অধিকারকে বুঝে নিতে পারেন। আমার বিশ্বাস বইটি আইনজীবী, দলিল লেখক, সার্ভেয়ার/আমিন, সালিশকারক, আইন কর্মকর্তা, ভূমি ক্রয়-বিক্রয়কারী ব্যক্তি বা প্রতিষ্ঠান সহ সকলের উপকারে আসবে।
এডভোকেট আবুল কালাম
লেখক ও আইনজীবী
Rated 5 out of 5
বইটির শুরু থেকে শেষ সম্পাদনা পর্যন্ত পর্যালোচনার সুযোগ পেয়ে আমি উপলব্ধি করেছি ভূমি সংক্রান্ত এত জটিল বিষয়কে এত সরল ভাষায় উপস্থাপন করা সত্যিই একটি কঠিন কাজ– যেটি লেখক দক্ষতার সঙ্গে করেছেন। দলিল খতিয়ান নামজারি, খাজনা সহ ভূমির মৌলিক বিষয়গুলোর ব্যবহারিক প্রক্রিয়া বইটিকে একজন সাধারণ পাঠকের জন্যও সহজবোধ্য করেছে।
বিপ্র দাস বিশু বিক্রম
ভূমি সার্ভেয়ার
Rated 5 out of 5
জমিজমা সংক্রান্ত জটিল বিষয় নিয়ে আমাদের সমাজে সবসময় একটা দুশ্চিন্তা কাজ করে। ভূমির সহজপাঠ বইটিতে ভূমি সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর সহ বিভিন্ন খুটিনাটি জটিল বিষয় নিয়ে অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় আলোকপাত করা হয়েছে। আমি মনে করি সমাজের বিভিন্ন পেশার মানুষ, ভূমি মালিকগন এবং ভূমি প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ এই বই থেকে উপকৃত হবেন।
শামীম আহমদ
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা
Rated 5 out of 5
জনসচেতনতায় অনবদ্য গ্রন্থ ভূমির সহজপাঠ। মাটির মীমাংসা করতে করতে লেখক মানুষের দূর্ভোগ লাঘবে লিখেছেন অনবদ্য এ গ্রন্থ। এটি পড়ে আমার মনে হলো ভূমি সংক্রান্ত যেকোনো বিষয়ের প্রয়োজনীয়তা ও কৌতুহল মেটানোর জন্য গ্রন্থটি হতে পারে অনন্য। ভূমির ভূগোলে লেখক যেন আরো ভূমিকা রাখতে পারেন সে প্রত্যাশা রাখি।
শাহিন আহমদ
প্রধান শিক্ষক
Rated 5 out of 5
বইটির লেখক অর্ধযুগের বেশি সময় ধরে সরকারি সনদপ্রাপ্ত ও অভিজ্ঞ সার্ভেয়ার হিসাবে গণমানুষের কল্যানে নিবেদিত এক আলোকিত আপনজন। ক্ষুদ্র ভান্ডারে সঞ্চিত অভিজ্ঞতাকে দেশ ও দশের দোঁরগোড়ায় পৌঁছে দেওয়ার বাসনায় অতি মানবীয় বাস্তবসম্মত এক লিখনি প্রকাশ করেছেন। বইটি পড়ে আমি প্রত্যাশা করছি তার অভিজ্ঞতালব্দ সৃজনশীল ক্ষুদ্র প্রয়াস অতি সহজেই সাধারণ মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নেবে ইনশাআল্লাহ।
মো: জয়নুছ ছালেহীন
সহকারী শিক্ষক
Rated 4.6 out of 5
অনেকেই জমির কাগজপত্র বুঝতে না পেরে হয়রানির শিকার হন, অন্যের কাছে নির্ভরশীল হয়ে পড়েন বা নানা আইনগত সমস্যায় জড়ান। এই প্রেক্ষাপটে বইটি নিঃসন্দেহে একটি সময়োপযোগী উদ্যোগ। বইটির সবচেয়ে বড় শক্তি হলো এর সহজবোধ্যতা, বাস্তব উদাহরণ, ধাপে ধাপে নির্দেশনা এবং আইনি প্রক্রিয়ার সরল বিশ্লেষণ। ফলে আমি মনেকরি বইটি গ্রামের কৃষক থেকে শুরু করে শহরের বাসা/বাড়ির মালিক পর্যন্ত সকলের জন্য উপযোগী।
শাহ পরান
লেখক ও সহকারী শিক্ষক
Rated 4.6 out of 5
মাটি ও মানুষের সঙ্গে নিবিড়ভাবে জড়িত একজন মানুষ যখন কলম ধরেন তখন তার লেখা হয়ে উঠে সময়ের দর্পণ। ভূমির সহজপাঠ এমনই একটি ব্যতিক্রমী গ্রন্থ, যেখানে ভূমি সংক্রান্ত জটিল বিষয়গুলো সাধারণ মানুষের জন্য সহজ ও বোধগম্য ভাষায় উপস্থাপন করা হয়েছে। ভুল দলিল, খতিয়ান ও নামজারির কারনে অনেক জটিল সমস্যা দেখা দেয়। লেখক সেইসব সমস্যা সমাধানের উপায় বাস্তব উদাহরণসহ স্পষ্টভাবে বর্ণনা করেছেন এই বইয়ে।
জুবায়ের আহমদ
সভাপতি, জকিগঞ্জ প্রেসক্লাব
Rated 4.5 out of 5
পেশাগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে লেখক সহজ ভাষায়, বাস্তব উদাহরণসহ ভূমি বিষয়ক জটিল বিষয়গুলো সাধারণ পাঠকের কাছে তুলে ধরেছেন। আমি মনে করি—এমন বই প্রতিটি থানা ও ইউনিয়ন পর্যায়ের পাঠাগারে রাখা উচিত, যাতে সাধারণ মানুষ প্রতারণা ও হয়রানি থেকে বাঁচতে পারেন।
আহছান হাবীব লায়েক
সাধারন সম্পাদক, জকিগঞ্জ প্রেসক্লাব
Rated 4.5 out of 5